স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জাতীয় ইস্যুতে সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানেও ইতিবাচক ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছে চীন।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে একটি ধন্যবাদ প্রস্তাবও উত্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

