AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদ শেষে স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১০ এএম, ৩০ মে, ২০২৬

ঈদ শেষে স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। তবে এবার দীর্ঘ ছুটি থাকায় ঢাকামুখী যাত্রীর চাপ তুলনামূলক কম দেখা যাচ্ছে।

সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে যাওয়ার কথা থাকায় অনেকে আগেভাগেই রাজধানীতে ফিরছেন। এতে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ধীরে ধীরে যাত্রী উপস্থিতি বাড়ছে।

শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, একদিকে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন, অন্যদিকে অনেকেই এখনও ঈদের ছুটি কাটাতে গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। ফলে স্টেশনজুড়ে দুইমুখী যাত্রী চলাচলের দৃশ্য দেখা গেছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, এখনও ছুটির কয়েক দিন বাকি থাকায় যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে ঢাকামুখী যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, যারা ঈদের আগে কর্মব্যস্ততা বা অন্যান্য কারণে বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে গ্রামের পথে রওনা হচ্ছেন। ফলে সড়ক, রেল ও নৌপথে উভয়মুখী যাত্রী চলাচল অব্যাহত রয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছুটির কারণে এবার ঈদ-পরবর্তী যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে এবং বড় ধরনের ভোগান্তি বা অতিরিক্ত চাপের আশঙ্কা কম।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!