AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৪ পিএম, ১৪ মে, ২০২৬

ঈদে টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ মে) প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এতে সরকারি চাকরিজীবীরা টানা ছুটির সুবিধা পাবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে। এরপর ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে দীর্ঘ ছুটির এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাকসেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, চিকিৎসক ও ওষুধ সরবরাহ ব্যবস্থা, জরুরি কাজের সঙ্গে যুক্ত দপ্তরগুলোও খোলা থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!