AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৭ পিএম, ১৩ মে, ২০২৬

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের অধিকার, সুরক্ষা এবং সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিশ্চিতকরণবিষয়ক এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা জোরদারে ‘শিশু স্বর্গ’ নামে একটি নতুন প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে মূল্যায়ন করে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, সরকারি-বেসরকারি সব ভবনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচল উপযোগী ব্যবস্থা রাখতে হবে। হাসপাতাল, রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনায় হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য উপযুক্ত প্রবেশপথ ও টয়লেট সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

পরিবহন ব্যবস্থায়ও বিশেষ সুবিধা যুক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাস সার্ভিসে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে।

এছাড়া সারা দেশের প্রতিবন্ধী স্কুলগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।

জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে বিশেষ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!