AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৬ এএম, ১৩ মে, ২০২৬

ঈদের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৩ মে) সকাল থেকে ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রি কার্যক্রম চালু হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৩ মে যাত্রার টিকিট বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের জন্য বিক্রি শুরু হয়েছে। একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।

সূচি অনুযায়ী, ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।

এছাড়া যাত্রীদের সুবিধার্থে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন দুটি ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ঢাকার বিভিন্ন স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এদিকে ঈদ উপলক্ষে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি নির্দিষ্ট বগি রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!