AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৭ এএম, ২ মে, ২০২৬

প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

সরকারি ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের ১২ জন উচ্চপদস্থ বিসিএস কর্মকর্তা।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে ‘এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে অংশ নিতে মনোনীত কর্মকর্তারা হলেন—স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এফ.এম. এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. শামসুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের সব ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। এ সফরের জন্য বাংলাদেশ সরকারকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

এছাড়া, প্রশিক্ষণকাল ও যাতায়াতের সময় সরকারি দায়িত্ব (অন ডিউটি) হিসেবে গণ্য হবে এবং কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় তাদের বেতন-ভাতা গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মনোনীত কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করবেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!