AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১০ এপ্রিল) তিনি দেশে পৌঁছান।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতি হিসেবে জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা রেজ্যুলেশন প্রদান করা হয়।

এছাড়া সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

 

একুশে সংবাদ/যাবিদ

 

Link copied!