AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০১ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

জাতীয় সংসদে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। এর ফলে পৌরসভা নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

বিল পাসের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হলো। সরকার বলছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতেই এ সংশোধন আনা হয়েছে।

বিল পাসের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। পরে বিরতির পর তারা আবার সংসদে ফিরে আসেন।

বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, রাজনৈতিকভাবে সুবিধা অনুযায়ী আইন পরিবর্তন করা হচ্ছে, যা স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোর জন্য ক্ষতিকর।

অন্যদিকে অধিবেশনের শেষ দিকে বিরোধী দলের পক্ষ থেকে আবারও ওয়াকআউটের ঘোষণা আসে।

সংসদ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে এ পর্যন্ত ৭২টি সংসদে বিল আকারে পাস হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!