AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ বিল পাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৫ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ বিল পাস

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত ও সংশ্লিষ্ট দায় নির্ধারণের লক্ষ্যে ‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’ বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিল উত্থাপনের সময় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এতে আপত্তি জানান। তিনি বলেন, বিলে ‘কমিশন’ বলতে জাতীয় মানবাধিকার কমিশনকে বোঝানো হয়েছে এবং সেখানে কিছু সংজ্ঞা নিয়ে তার আপত্তি রয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, বিশৃঙ্খল পরিস্থিতিতে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড এবং গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সংঘটিত কার্যক্রমকে পৃথকভাবে মূল্যায়নের বিষয়টি স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন।

তবে এসব আপত্তি সত্ত্বেও বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এই আইনের মাধ্যমে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট ঘটনায় দায় নির্ধারণের একটি আইনি কাঠামো প্রতিষ্ঠিত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!