AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৪৩ পিএম, ৬ এপ্রিল, ২০২৬

১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত টানা ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন ও জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। এ সময় সাগর ও নদীতে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তিনি জানান, ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্যে ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, জাটকা আহরণ ও বিক্রি বন্ধে কঠোর নজরদারি চালানো হবে এবং সাগর থেকে বাজার পর্যায় পর্যন্ত মনিটরিং জোরদার করা হবে।

এদিকে, বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!