AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩২ পিএম, ১ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি এমপি আলট্রাম্যাক্স-২ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমদানিকৃত গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এর আগে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছিল।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জি টু জি-০১ ও জি টু জি-০২ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।

দেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে, যেখানে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে বাকি চাহিদা মেটাতে সরকার ও বেসরকারি পর্যায়ে আমদানির ওপর নির্ভর করতে হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!