AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৩ দিনের বিরতি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৫ এএম, ২৯ মার্চ, ২০২৬

১৩ দিনের বিরতি শেষে বিকেলে বসছে সংসদ অধিবেশন

টানা ১৩ দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম আবার শুরু হচ্ছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনে এ অধিবেশন বসবে।

এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়। ওই বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনের তৃতীয় কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

এছাড়া অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারিত রয়েছে। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!