AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:০৩ এএম, ২৫ মার্চ, ২০২৬

সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা

প্রশাসনে ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে উন্নীত করা হয়েছে। পদোন্নতির ফলে তারা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন-ভাতা পাবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র ই-মেইলে পাঠাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ কর্মস্থলে বর্তমান দায়িত্বেই বহাল থাকবেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে ক্লিক করুন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!