AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৬ পিএম, ১৯ মার্চ, ২০২৬

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি

রাজধানী ঢাকায় এবার ঈদুল ফিতর উপলক্ষে মোট ১,৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১,৫৯৯টি মসজিদে জামাত আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে, যার প্রথমটি সকাল ৭টায় শুরু হবে। এছাড়া আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগের দিন ঢাকায় তিনটি এবং শিয়া সম্প্রদায়ের জন্য আটটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, জাতীয় ঈদগাহসহ রাজধানীর গুরুত্বপূর্ণ জামাতস্থলে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

ঈদগাহ এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু পয়েন্টে ব্যারিকেড দিয়ে গাড়ি প্রবেশ সীমিত রাখা হবে এবং মুসল্লিদের হেঁটে প্রবেশ করতে হবে।

নিরাপত্তা জোরদারে পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য, ডিবি, সিটিটিসি, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড দায়িত্ব পালন করবে। এছাড়া ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা দলও প্রস্তুত থাকবে।

মুসল্লিদের উদ্দেশে ডিএমপি কমিশনার অনুরোধ জানান, নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে হবে এবং কোনো ব্যাগ বা সন্দেহজনক বস্তু সঙ্গে না আনতে। কোনো অস্বাভাবিক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানাতে বলা হয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!