শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু দেশে ৩০ রোজা পালন হবে এবং তারা শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক।
আফ্রিকার দেশগুলোর মধ্যে শুক্রবার ঈদ উদযাপন করবে: সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুন।
এছাড়া অস্ট্রেলিয়া ও মালদ্বীপও শুক্রবারকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে। তুরস্ক ও অস্ট্রেলিয়া বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, শাওয়াল মাসের চাঁদ বৃহস্পতিবার (১৯ মার্চ) দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালি আজই ঈদ উদযাপন করছে। সিঙ্গাপুরে চাঁদ দেখা সম্ভব না হওয়ায় ঈদ শনিবার পালিত হবে।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরও কিছু দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে শুক্রবার বা শনিবার এই দেশগুলোতে ঈদ উদযাপন হবে। তালিকায় আরও আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো এবং মৌরিতানিয়া।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

