AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৮ পিএম, ১৬ মার্চ, ২০২৬

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ২১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

এদিকে একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে পুলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনে কার্যক্রম আরও গতিশীল করতে এই পদায়ন ও বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!