AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিএমপির ১০ কর্মকর্তা নতুন দায়িত্বে পদায়ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৬ পিএম, ১৪ মার্চ, ২০২৬

ডিএমপির ১০ কর্মকর্তা নতুন দায়িত্বে পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দশজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত দুইটি পৃথক আদেশে এ পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রধান কিছু পদায়ন হলো—সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ) এনায়েত কবীর সোয়েব অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর) হিসেবে পদায়ন।সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী) এম. এম. সবুজ রানা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা) হিসেবে দায়িত্ব পেয়েছেন।সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি) আরিফুল ইসলাম সরকার ট্রাফিক-মতিঝিল (ট্রাফিক-রামপুরা জোন) দায়িত্বে পদায়ন।সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) ইমরানুল ইসলাম মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) হিসেবে নিয়োগপ্রাপ্ত।সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ) তৌফিক আহমেদ খিলগাঁও জোন দায়িত্বে পদায়ন।সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর) জান্নাতুল ফেরদৌস ট্রাফিক-সবুজবাগ জোনে নিয়োগ।সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট-লজিস্টিক) মো. সাইদুর রহমান শেখ তেজগাঁও শিল্পাঞ্চল জোনে দায়িত্বে পদায়ন।সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব) শুভ্র দেব ট্রাফিক-ধানমন্ডি জোন দায়িত্বে নিয়োগপ্রাপ্ত।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) হাসান রাশেদ পরাগ পেট্রোল-উত্তরা পশ্চিম জোনে দায়িত্ব পালন করবেন।সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা) এ কে এম নছরুত হাসান ট্রাফিক-ডেমরা জোনে পদায়ন।

প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সংশ্লিষ্ট জোন ও বিভাগের নেতৃত্ব ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!