আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজকের অধিবেশনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমেই দেশে গণতন্ত্রের পদযাত্রা নতুন করে শুরু হবে এবং জুলাই আন্দোলনের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। নির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। মন্ত্রিসভা ওই ভাষণ অনুমোদন করার পর তা সংসদে উপস্থাপন করা হবে এবং পরবর্তী সময়ে এ নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

