ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনে অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করতে শুরু করেছেন।
সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

