AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুক্তিভিত্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৬ পিএম, ৩ মার্চ, ২০২৬

চুক্তিভিত্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার

প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এক মন্ত্রণালয় ও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে চুক্তিভিত্তিতে চারজন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এক বছরের জন্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগ দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের নীতি নির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার বিধান অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ সম্পন্ন হয়েছে। শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে পূর্বের সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন। চুক্তির অন্যান্য শর্ত ও সুবিধাদি পরবর্তীতে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!