AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেট্রোরেলসহ সব ট্রেনে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৩ পিএম, ৩ মার্চ, ২০২৬

মেট্রোরেলসহ সব ট্রেনে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়

মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রক্রিয়াগত কারণে এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

ভাড়া ছাড় কার্যকরের বিষয়ে মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার সময় বিশেষ অপশন যুক্ত করা হবে। ৬৫ বছরের বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ছাড়ের সুবিধা নিতে পারবেন। একইভাবে ভ্রমণের সময় ও টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী এবং প্রতিবন্ধী যাত্রীদের সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে বলে জানান মন্ত্রী। তবে বীর মুক্তিযোদ্ধারা এই ছাড়ের আওতায় থাকবেন কি না—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, রেলসেবার গতি ও মান বাড়াতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রেল ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করা হবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এটি সম্ভব হলে ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা থাকবে না এবং অতিরিক্ত যাত্রী পরিবহন সহজ হবে।

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করছে। তবে বাস মালিকদের পক্ষ থেকে সেতুর টোল মওকুফের একটি দাবি উত্থাপিত হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা থেকে ঈদের সময় বিপুল সংখ্যক মানুষের বের হওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্বের অন্য কোনো শহরে এত অল্প সময়ে এত বেশি মানুষ শহর ছাড়ে না। ফলে স্বাভাবিকভাবেই বড় ধরনের চাপ তৈরি হয়। তবে নেওয়া প্রস্তুতির মাধ্যমে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঈদযাত্রা সহজ করতে ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এখনো বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি, তবে পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আসতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!