AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
প্রধানমন্ত্রী তারেক রহমান

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সভাটি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। সরকার তখনই ভালো কাজ করতে পারবে, যখন কর্মকর্তা-কর্মচারীরা সরকারকে সক্রিয়ভাবে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব আমাদের। তাই আমাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রত্যেক রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। মেনিফেস্টোর প্রতিশ্রুতির আলোকে স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া এবং অন্যান্য উন্নয়নমূলক এজেন্ডা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাইবেন তিনি।

প্রধানমন্ত্রী দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আশা করেন এবং গোপনীয় বিষয়গুলো মেনে চলার নির্দেশনা দেন। তিনি সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে জাতিকে সুশৃঙ্খল ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!