AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক কাঠামোয় রদবদল আনা হয়েছে। চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলাম হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ থেকে বদলি হয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব গ্রহণ করবেন। তার স্থলে পরিচালক মো. শহিদ রেজা আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি হয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১-এ যোগ দেবেন।

আরেক আদেশে পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ থেকে বদলি করে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্বে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নীতিসংক্রান্ত কার্যক্রম তদারক করবেন।

এদিকে পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলাম মতিঝিল অফিস থেকে বদলি হয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১-এ যোগ দেবেন। সেখানে তিনি নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণমূলক কার্যক্রমে ভূমিকা রাখবেন।

এছাড়া অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম গভর্নর অফিস থেকে বদলি হয়ে সদরঘাট অফিসে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন। তার বদলির ফলে সদরঘাট অফিসের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

অফিস আদেশে জানানো হয়, এসব বদলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!