AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডকে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার একটি অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টিপারপাস হলে বিডিআর হত্যাকাণ্ড উপলক্ষে আয়োজিত শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সেনা পরিবারের সদস্য হিসেবেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দেশে ফেরার পর শহীদদের কবর জিয়ারতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছর ধরে শহীদ পরিবারের সদস্যরা ন্যায়বিচারের আশায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন।

পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেন, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই হত্যাকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার একটি বড় দুর্বলতা প্রকাশ পায়। তাই ঘটনাটিকে জাতীয় ইতিহাসে যথাযথ গুরুত্ব দিয়ে স্মরণ করা জরুরি।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিক ও শক্তিশালী করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে কাজ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!