জরুরি প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের দায়িত্ব পালনে কেউ যদি বেআইনিভাবে বাধা সৃষ্টি করে, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, পুলিশের বৈধ কর্মকাণ্ডে হস্তক্ষেপ বরদাশত করা হবে না। একই সঙ্গে পুলিশের কার্যক্রমে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদান প্রক্রিয়া যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

