AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

পদোন্নতিপ্রাপ্ত দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র‌্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

May be an image of one or more people

এই দাপ্তরিক সফরের বিশেষ আকর্ষণ ছিল সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার র‌্যাঙ্ক ব্যাজ প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে তাদের নতুন পদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভকামনা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!