চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন মিলন। আজ বিকেলে মন্ত্রিসভায় তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ধানের শীষ প্রতীকে নির্বাচনে বিজয়ী হওয়া এহছানুল হক মিলন চাঁদপুর-১ আসনের প্রতিনিধিত্ব করছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

