অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সময়ে সেনাবাহিনীর পেশাদার ভূমিকা ও সহযোগিতার জন্য সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সংবিধানসম্মত দায়িত্ব পালনের মাধ্যমে সেনাবাহিনী দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

