AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৫ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় দিন: ইইউ পর্যবেক্ষক দলের প্রধান

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি বড় দিন বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন শুরুর প্রায় আধাঘণ্টা আগেই ইইউ পর্যবেক্ষক দলটি কেন্দ্রটিতে উপস্থিত হয়ে ভোটগ্রহণের প্রাক্‌-প্রক্রিয়া পর্যবেক্ষণ করে। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের সামনে ব্যালট বাক্স উল্টে–পাল্টে দেখান এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করেন। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।

পর্যবেক্ষণ শেষে ইভার্স ইজাবস বলেন, ‘এখানে নির্ধারিত সময়েই নির্বাচন শুরু হয়েছে। আমরা নিজের চোখে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া দেখেছি।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু রাজধানী নয়, সারাদেশেই একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়েও নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

এদিকে কেন্দ্রটির প্রথম ভোটার রিতা খন্দকার গণমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে পারছি—খুবই এক্সাইটেড লাগছে। দুর্নীতিমুক্ত ও যোগ্য নেতৃত্ব চাই। যে-ই নির্বাচিত হোক, সে যেন দেশের ভালো চায়।’ তিনি জানান, সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদের ওপর গণভোটেও তিনি ভোট দিয়েছেন।

সকাল থেকেই সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!