AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৯ এএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুর শোলাবাড়িয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালবেলা এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ও সিরাজগঞ্জ থেকে আসা আরেকটি বাস মাধপুর শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!