AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৩ এএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র দুই দিন বাকি থাকতেই ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিসাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির ব্যক্তি ছাড়া কেউ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত—

  • প্রিসাইডিং অফিসার

  • ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ

  • ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপির দুইজন সদস্য

এই তিন শ্রেণির ব্যক্তি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভোটগ্রহণের দিনে সংবাদ সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের কাজে অধিকাংশ সাংবাদিক মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ফলে ইসির এই নতুন নির্দেশনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকালে মোবাইল ব্যবহারে এ ধরনের কড়াকড়ি এই প্রথম জারি করলো নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!