AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১০ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে সরকার সারাদেশে তিনদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার ভোটকালীন নির্বাহী আদেশে সরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষভাবে আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ছুটি দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন। সরকার জানিয়েছে, এ ছুটির উদ্দেশ্য ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের প্রক্রিয়া সহজতর করা।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!