আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সবকটি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপার কার্যক্রম শুরু হচ্ছে।
বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।
পরে বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে জানা গেছে, পাবনা–১ ও পাবনা–২ আসন ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধান হয়েছে। ফলে নির্ধারিত সময়েই দেশের সব আসনে নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা নেই।
নির্বাচন ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতিও এগিয়ে চলছে বলে বৈঠক সূত্রে জানানো হয়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

