AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২ মন্ত্রণালয়ের নাম পরিবর্তনসহ নতুন চার থানার অনুমোদন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৫৫ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

২ মন্ত্রণালয়ের নাম পরিবর্তনসহ নতুন চার থানার অনুমোদন

দেশে চারটি নতুন থানা স্থাপনের প্রস্তাবসহ প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত একাধিক সিদ্ধান্ত অনুমোদন করেছে জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের নাম ও কাঠামো পরিবর্তনের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন যমুনায় নিকারের ১১৯তম সভা অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই নিকারের প্রথম সভা।

সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয় বলে সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর জেলায় পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজার জেলায় মাতারবাড়ী নামে তিনটি নতুন থানা স্থাপন করা হবে। পাশাপাশি নরসিংদী জেলার রায়পুরা থানা বিভক্ত করে নতুন একটি থানা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

সভায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ শ্রেণি থেকে উন্নীত করে ‘এ’ শ্রেণির জেলা ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ পুনরায় একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ নামে পুনর্গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এ ছাড়া ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়টির ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

সভায় অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়। উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদন পায়।

সভায় প্রধান উপদেষ্টা ছাড়াও একাধিক উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব ও জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!