AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪২ এএম, ২০ জানুয়ারি, ২০২৬

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং ব্যবস্থার কাঠামো, নিবন্ধন প্রক্রিয়া এবং ভোট প্রদানের ধাপগুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বিস্তারিতভাবে অবহিত করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বৈঠকের সময়সূচি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ইসি আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি কার্যক্রম শেষ হয়েছে। তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর দেশে ও বিদেশে অবস্থানরত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটাররা নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!