AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৮ এএম, ১২ জানুয়ারি, ২০২৬

জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সৌদি আরবের জেদ্দায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) জরুরি বৈঠকের ফাঁকে এই সাক্ষাৎ হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। একই সঙ্গে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও অন্যান্য সহযোগিতামূলক খাতে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা।

এর আগে চলতি মাসের ৪ জানুয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে কথা বলেন বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!