ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা জটিলতা সংক্রান্ত আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনার দুটি আসনে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্রে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২)-এর সীমানা নির্ধারণ নিয়ে দায়ের করা মামলায় আপিল বিভাগ গত ৫ জানুয়ারি একটি আদেশ প্রদান করেন। ওই আদেশের আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

