AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুছাব্বির হত্যা মামলায় মূল শুটারসহ গ্রেপ্তার ৩


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৬ এএম, ১০ জানুয়ারি, ২০২৬

মুছাব্বির হত্যা মামলায় মূল শুটারসহ গ্রেপ্তার ৩

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মূল শুটারসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে তিনি নাম প্রকাশে অনিচ্ছা জানান।

ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো ব্যক্তি জিনাত এবং ঘটনার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল। অপর একজন তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ানবাজার এলাকার তেজতুরী বাজার সংলগ্ন স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!