AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনকে ঘিরে আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৮ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

নির্বাচনকে ঘিরে আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোটের আগে ও পরে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্র অনুযায়ী, ‘ভোটকেন্দ্রিক মোতায়েন’ বা দ্বিতীয় ধাপের নিরাপত্তা কার্যক্রম চলবে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। যাতায়াত সময়সহ এই সময়ে সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমানবাহিনী), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, র‍্যাব, পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।


স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক নোডাল পয়েন্টে অবস্থান নিয়ে তারা টহল ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে।


বিজিবি ও র‍্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে হেলিকপ্টার, ড্রোন এবং ডগ স্কোয়াড ব্যবহারের সুযোগ থাকবে।


প্রতিটি সাধারণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা দল মোতায়েন থাকবে। মেট্রোপলিটন এলাকার বাইরে গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন এবং মেট্রোপলিটন এলাকায় চারজন পুলিশ সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন।


গ্রাম পুলিশ বা দফাদাররা প্রতিটি ভোটকেন্দ্রে সাত দিনের জন্য দায়িত্বে থাকবেন। প্রান্তিক ভিডিপি সদস্যরা প্রশিক্ষণসহ মোট আট দিনের জন্য নিয়োজিত থাকবেন।

 

ভোটের দিন এবং এর আগে-পরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করবে।
এ ছাড়া—১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সব লাইসেন্সধারী ব্যক্তির অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে সার্বক্ষণিক নজরদারির জন্য ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত একটি বিশেষ ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং সেল’ কার্যকর থাকবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!