AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৫৯ পিএম, ২ জানুয়ারি, ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে তৃতীয় দফায় রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে সংগঠনটি।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

কর্মসূচিতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো পক্ষ আলোচনায় বসতে চাইলে তা প্রকাশ্যভাবে হতে হবে। গোপন বৈঠকের কোনো সুযোগ নেই। তিনি বলেন, দিল্লির সঙ্গে কোনো ধরনের লুকানো আলোচনা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে ভারতীয় আধিপত্যের বাস্তবতা রয়েছে বলেই আমরা তার বিরুদ্ধে কথা বলি। একইভাবে যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি এ দেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও প্রতিবাদ করা হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই কারো কাছে তুলে দেওয়া হবে না।

ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে আবদুল্লাহ আল জাবের বলেন, তার আত্মাহুতি আমাদের সংগ্রামের পথনির্দেশনা দিয়েছে। সেই পথ ধরেই সামনে এগিয়ে যেতে হবে। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!