AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৪ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর বিষয়ে কমিশনের কাছে কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা নেই।

তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হিসেবে বহাল থাকবে।

এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর আবেদন না আসায় এ বিষয়ে কমিশনের নতুন করে ভাবার সুযোগ নেই।

বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে সময় বাড়ানোর কোনো আবেদন এসেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই।

ইসির সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

মনোনয়নপত্র জমার সময়সীমা শেষ হওয়ায় এখন নির্বাচন সংশ্লিষ্টদের দৃষ্টি আগামীকাল থেকে শুরু হতে যাওয়া যাচাই-বাছাই প্রক্রিয়ার দিকে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!