AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:০৮ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৫

এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দলটির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত জানান, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। সম্মেলন শেষে আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন বলে জানা গেছে।

এর আগে, গত ২২ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মনোনয়ন ফর্ম সংগ্রহের পর তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিক নির্বাচনী প্রচারণা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার না করতে পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, প্রার্থীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত নেতারা বাড়তি ঝুঁকিতে আছেন। এ অবস্থায় সরকারকে প্রার্থী ও আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি, যাতে আর কোনো শহীদের ঘটনা না ঘটে।

এর আগে আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলে তার যোগদানের গুঞ্জন শোনা গেলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের ব্যানারে নয়, স্বতন্ত্র হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি আজ জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!