AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থান ঘোষণা ইনকিলাব মঞ্চের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৭ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৫

হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থান ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান হাদির হত্যার ন্যায়বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর শিক্ষার্থী ও জনতার অংশগ্রহণে অবস্থান শুরু হয়, যা রাতভর চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাঠপর্যায়ে দেখা যায়, বিক্ষোভকারীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহনের চলাচল বন্ধ রয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “২৫ ডিসেম্বর পর্যন্ত আমরা সরকারকে খুনিদের গ্রেফতারের সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। ওসমান হাদির নিরাপত্তা ব্যবস্থা করতে সরকার ব্যর্থ হয়েছে। খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত পদত্যাগ কোনো সমাধান নয়, এটি একমাত্র সমাধান নয়।” তিনি আরও বলেন, “রাতভর অবস্থান চলবে। যতক্ষণ খুনিরা গ্রেফতার হবে না, অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আজ জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল করে শাহবাগে পৌঁছে। সময়ের সঙ্গে সঙ্গে জনসমাগম বৃদ্ধি পায়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!