AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৪ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিজেদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে বঙ্গোপসাগরে একটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম উপকূলে দেশটির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।

উৎক্ষেপণ করা ‘কে-৪’ নামক এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের তলদেশ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি মূলত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্রের একটি উন্নত এবং সামুদ্রিক সংস্করণ। ২.৫ টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই কৌশলগত অস্ত্রটি ভারতের অরিহন্ত-শ্রেণির সাবমেরিনগুলোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে কমিশন হওয়া এই এসএলবিএম (SLBM) প্রযুক্তির মাধ্যমে ভারত এখন স্থল, আকাশ এবং সমুদ্র—এই তিন মাধ্যম থেকেই পারমাণবিক হামলা চালাতে সক্ষম দেশগুলোর অভিজাত তালিকায় নিজের অবস্থান আরও সুসংহত করল।

ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রতিরক্ষা ও কৌশলগত প্রতিরোধ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে। এই পরীক্ষার মাধ্যমে গভীর সমুদ্র থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করার সক্ষমতা আরও একবার জানান দিল দক্ষিণ এশিয়ার এই দেশটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!