ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এই বৈঠক শুরু হয়। এর আগে ২১ ডিসেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ বৈঠকের বিষয়টি জানানো হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই বৈঠকে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
এর আগে নির্বাচন ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গেও পৃথক বৈঠক করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

