AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
হাদির জানাজায় অংশগ্রহণ নিতে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলো হাজারো ছাত্র-জনতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২৯ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করলো হাজারো ছাত্র-জনতা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানুষের ঢল নেমেছে। 

মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে প্রবেশের অনুমতি দেয়। চীনের তৈরি ৮টি আর্চওয়ে গেট ব্যবহার করে হাজারো মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছে।

দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করতে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ মিছিলের মাধ্যমে সেখানে পৌঁছাচ্ছেন।

সারিতে দাঁড়ানো এক প্রবাসী বলেন, “হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন একজনের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোও সৌভাগ্যের বিষয়। সারাদিন অপেক্ষা করতে হলেও আমরা প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন, কিন্তু এখন সেই সুযোগ পাচ্ছি না, এটিই আমার দুঃখ।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!