AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৬ এএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আবারও স্বাভাবিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটির নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে।

ভারতীয় হাইকমিশন সূত্র সকালে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ‘জুলাই ঐক্য’ ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণার পর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর ২টা থেকে আইভ্যাকের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

এদিকে একই দিনে এর কিছু সময় আগে নয়াদিল্লিতে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন ভারতীয় ভিসা কেন্দ্রটি আগের মতোই আবেদন গ্রহণ ও সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!