AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৯ এএম, ১৫ ডিসেম্বর, ২০২৫

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে আজ সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। তাকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে রোববার রাতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার স্বার্থে শরিফ ওসমান হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরের মধ্যেই তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা পরিবহনের জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা আগে থেকেই নিশ্চিত করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, শরিফ ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এদিকে, হাদির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!