রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। এ সময় তার সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান পবিত্র হজ্জ পালন শেষে গত ১১ জুন ২০২৫ তারিখে সস্ত্রীক দেশে প্রত্যাবর্তন করেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

