AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটিতে দেশে এসে বিজয় সম্মাননা পেলেন সংগীতশিল্পী শরাব আজমান


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০২:২৭ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

ছুটিতে দেশে এসে বিজয় সম্মাননা পেলেন সংগীতশিল্পী শরাব আজমান

বাংলাদেশে ছুটিতে এসে মর্যাদাপূর্ণ ‘বিজয় সম্মাননা ২০২৫’ অর্জন করেছেন বাংলাদেশি সংগীতশিল্পী শরাব আজমান। তার মৌলিক বাংলা গান “বাংলাকে খুঁজে পাই”-এর জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

শরাব আজমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। শৈশবকাল থেকেই সংগীতচর্চায় যুক্ত শরাব জেলা ও জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন। এর মধ্যে জাতীয় শিশু পুরস্কার উল্লেখযোগ্য।

২০১১ সালে জনপ্রিয় টেলিভিশন সংগীত প্রতিযোগিতা চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গান রাজ’-এ অংশগ্রহণ করে তিনি দেশের সেরা ১৬ জন প্রতিযোগীর মধ্যে স্থান করে নেন। পরবর্তীতে ২০২৩ সালে চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। এরপর উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

সম্প্রতি বাংলাদেশে ছুটিতে এসে তিনি প্রকাশ করেন তার মৌলিক গান “বাংলাকে খুঁজে পাই”। গানটিতে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগের প্রকাশ ঘটে। এই গানটির জন্যই তিনি বিজয় সম্মাননা ২০২৫ অর্জন করেন।

গত ২৫ ডিসেম্বর  রাজধানীর কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান আয়োজিত এক বর্ণাঢ্য সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শরাব আজমানের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণকালে শরাব আজমান বলেন, এই স্বীকৃতি তাকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!